রাতের শুটে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আলো নয়, অনুমতি। প্রতিটি গলিতে স্থানীয় মানুষের সঙ্গে আগে কথা বলে নিতে হয়েছে, তারপর ক্যামেরা।
আমরা বেশিরভাগ দৃশ্যে রাস্তার নিজস্ব আলো ব্যবহার করেছি। দোকানের বাল্ব, গাড়ির হেডলাইট আর চায়ের স্টলের হলুদ আভা — এগুলোই ছবিটাকে চরিত্র দিয়েছে।
ফিল্মের শেষ শটটা নেওয়া হয়েছে ভোর পাঁচটায়, যখন শহর প্রথম নিঃশ্বাস নেয়। ওই একটা শটের জন্য আমরা টানা তিন রাত অপেক্ষা করেছি।



